Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে, একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড।” তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং দেশি-বিদেশি কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, এরই মধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে। তিনি বলেন, “খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন, যেটা ফ্রি, ফেয়ার ও এক্সক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে যখন নির্বাচন হয়, তখন তা সহজে টেরই পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ভালো নির্বাচনগুলোতে ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসঙ্গে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে। গ্রামের লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয় এবং কে জিতবে সেই আলোচনা করে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন যে, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনটি এবার হবে।

রাজনৈতিক দলদের মতবিরোধের বিষয়ে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দল থাকলে মতভেদ থাকবেই। এটিকে সিরিয়াস কিছু মনে করা হচ্ছে না। যারা রাজনৈতিক দল, তারা ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন এবং ৯ মাস ধরে খুব সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের বৃহত্তম আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ রয়েছে, তা কিছু সময়ের মধ্যে ঐক্যে পরিণত হবে।

তিনি অভিযোগ করেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে একটি রাজনৈতিক দল বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে আছে। তিনি জানান, এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে। তার ধারণা, এই কাজটি ওই রাজনৈতিক দলের লোকেরাই করেছে। ডেমরা এলাকা থেকে একজনকে হাতেনাতে ধরা হয়েছে, যার বাড়ি গোপালগঞ্জে। এ ছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তিনি এই কার্যক্রমের মাধ্যমে ওই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, এই দল প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে।

শফিকুল আলম বলেন, নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তিন মাসের মধ্যেই কিংবা তার কম সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ইঙ্গিত দেন। তিনি আশ্বাস দেন, “নিশ্চিত থাকেন, খুব সুন্দর একটা নির্বাচন হবে।” ছাত্র সংসদ নির্বাচনগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছিল।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, ওসি মো. হিলাল উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

1

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

2

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

3

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

4

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

5

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

6

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

7

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

8

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

9

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

10

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

11

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

12

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

13

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

14

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

15

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

16

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

17

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

18

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

19

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

20
সর্বশেষ সব খবর