Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বিশেষ সহকারীর দপ্তরে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশের চলমান ডিজিটাল উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার সাইবার নিরাপত্তা আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ডিজিটাল নাগরিক পরিচয় এবং ই-পেমেন্ট সিস্টেমসহ বিভিন্ন আইন ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক কাঠামো তৈরি করছে। পাশাপাশি এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ইকো সিস্টেম ও ডাটা ইন্টার‌অপারেবিলিটি নিয়েও কাজ চলমান রয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য/অসত্য তথ্য মোকাবিলায় একটি জাতীয় কাঠামো তৈরি করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা একসাথে এ বিষয়ে কাজ করছে। এক্ষেত্রে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই বাংলাদেশি ফ্যাক্ট চেকারদের অ্যাডভান্সড লেভেলের প্রশিক্ষণে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। তিনি স্যাটেলাইট ইমেজ ব্যবহার এবং প্রযুক্তি নির্ভর সেবার সক্ষমতা বৃদ্ধিতেও ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশ ও ফ্রান্স গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের সক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশ তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি জানান, ফরাসি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো সরকারি ভর্তুকিতে চলে, তাই পড়াশোনার খরচ তুলনামূলক সস্তা। ফ্রান্সে পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি ভালো সুযোগ।

রাষ্ট্রদূত আরও জানান, ফ্রান্সের স্পেস এজেন্সি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো বিনা খরচে ইমেজারি ও একাডেমিক সহযোগিতা দিতে আগ্রহী।

বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল সহযোগিতা, সাইবার নিরাপত্তা, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। ফরাসি দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর জুলিয়ান ডিইউ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

1

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

2

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

3

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

4

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

5

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

6

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

7

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

8

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

9

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

10

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

11

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

12

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

13

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

14

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

15

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

16

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

17

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

18

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

19

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর