Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন। একটি নাচের দৃশ্যের শুটিং করার সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে 'ঈথা' নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক।

ঘটনা সম্পর্কে জানা যায়, সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী 'লাভনি' নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে প্রায় ১৫ কেজি বাড়তি ওজন ছিল। কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

1

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

2

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

3

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

4

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

5

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

6

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

7

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

8

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

9

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

10

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

11

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

12

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

13

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

14

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

15

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

16

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

17

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

18

হাদিকে হত্যাচেষ্টা: সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

19

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর