Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ। 

সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। এর আগে, টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন।

পরে সেদিনই আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এই মামলায় প্রসিকিউশন থেকে ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। তবে, মামলার মূল দুই আসামি পলাতক থাকায় কোনো সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি তারা।

এদিকে, ট্রাইব্যুনাল- ২ এ আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে আজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

1

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

2

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

3

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

4

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

5

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

6

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

7

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

8

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

9

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

10

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

11

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

12

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

13

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

14

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

15

যুব বিশ্বকাপে দল ঘোষণা করলো বাংলাদেশ

16

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

17

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

18

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

19

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

20
সর্বশেষ সব খবর