Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি সবসময় আনন্দে মুখরিত থাকেন এবং নিজের মতো করেই জীবনটাকে উদযাপন করেন। সেইসব ব্যক্তিগত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতেও ভুলেন না এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবকের হাত ধরে ঘুরছেন নায়িকা। যদিও সেই যুবক বিনোদন অঙ্গনের কেউ কি না, তা স্পষ্ট নয়, তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম 'শাওন'।

ভিডিওর শুরুতে ছেলেটির হাত ধরে পরীমণি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং এরপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমণি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বেশ স্পষ্ট হয়ে ওঠে।

ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, "আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা করো, এই প্রথম ট্যুর আমাদের বিদেশ ট্যুর একসাথে, না? এবার আমি ঝগড়া করবোই!"

এই খুনসুটির মাঝেই দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন। এই তালায় সাদা রঙে লেখা দুটি নাম—'পরী' এবং 'শাওন'। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এই ছেলেটিই হলেন 'শাওন'। এরপর দুজন মিলে হাসি মুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে চিরস্থায়ী করলেন তারা।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, "আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

1

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

2

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

3

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

4

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

5

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

6

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

7

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

8

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

9

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

10

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখ

11

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

12

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

13

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

14

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

15

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

16

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

17

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

18

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

19

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

20
সর্বশেষ সব খবর