Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর কোনো নতুন কাজ মুক্তি পায়নি, এমনকি ওটিটিতেও দীর্ঘদিনের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। তবে এবার বড় চমকসহ তিনি ফিরে আসার ঘোষণা দিয়েছেন।

মিম ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, আগামী বছর দর্শকরা আবারও সিনেমা হলে তাকে দেখতে পাবেন।

মিম আরও জানিয়েছেন, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছেন না তিনি। এই দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের।

অভিনেত্রী জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা এবং ওটিটিতে কাজ করবেন। গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্পের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষা শিগগিরই শেষ হতে যাচ্ছে। আগামী মাসেই তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বিরতির আগে মিমের সময়ও ছিল দারুণ। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ঈদুল আজহায় আলোচনায় এসেছিলেন তিনি। একই বছরে নির্মাতার আরেকটি ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর মিম নতুন চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

1

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

2

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

3

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

4

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

5

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

6

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

7

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

8

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

9

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

10

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

11

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

12

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

13

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

14

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

15

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

16

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

17

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

18

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

19

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

20
সর্বশেষ সব খবর