Deleted
প্রকাশ : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

কিশোরগঞ্জের শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাতে ব্যাংকের নিচ তলায় আগুন দেয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পড়া এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করছে। তবে সাথে সাথে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদী এলাকায় সড়কে বড় লিচু গাছ ফেলে রাস্তা আটকে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে কিশোরগঞ্জ -পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন জয়বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে। তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। 

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৯ টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে একই সময়ে বাংলামটর এনসিপি কার্যালয়ের সামনে ও বাড্ডায় একটি বাসে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

1

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

2

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

3

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

4

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

5

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

6

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

7

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

8

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

9

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

10

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

11

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

12

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

13

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

14

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

15

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

16

ভারতে মুসলিম-খ্রিষ্টানদের ওপর সহিংসতা, ঢাকার উদ্বেগ প্রকাশ

17

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

18

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

19

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

20
সর্বশেষ সব খবর