Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, দুদকে অভিযোগ

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, দুদকে অভিযোগ

রাকিব হোসেন: ফেনী সদর উপজেলার ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ ভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, সরকারি সম্পদ অপব্যবহার এবং ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে রাস্তা নির্মাণ, ভবন ভাড়া দেওয়া, নিয়োগে ঘুষ গ্রহণ এবং নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন মাহমুদুর রহমান নামে এক সচেতন নাগরিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে শিক্ষার্থীদের খেলার মাঠে পাকা রাস্তা নির্মাণ করেছেন, যা এখন বাজারের রাস্তার মতো ব্যবহৃত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা তাদের খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া, বিদ্যালয়ের একটি ভবন ব্যক্তিগত একটি পরিবারকে ভাড়া দেওয়া হয়েছে, যা সরকারি সম্পদের অপব্যবহার এবং শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমকে ব্যাহত করছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো, কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের সময় এক লক্ষ বিশ হাজার টাকা ঘুষ গ্রহণ। এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগটি হলো, বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা। এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেখানে ক্লাস করা শত শত শিক্ষার্থীর জীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

অভিযোগকারী মাহমুদুর রহমান জানান, "একজন নাগরিক হিসেবে শিশুদের নিরাপত্তা ও সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি আশা করি, দুদক দ্রুত এই অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"
একাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ চাই। প্রধান শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তারা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
জানা গেছে, দুদক অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

1

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

2

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

3

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

4

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

5

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

6

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

7

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

8

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

9

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

10

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

11

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

12

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

13

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

14

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

15

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

16

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

17

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

18

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

19

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

20
সর্বশেষ সব খবর