Deleted
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে এক চিকিৎসকের প্রকাশ্য ‘বাগবিতণ্ডা’ ঘটনা ঘটেছে। 

এই ঘটনার জেরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ডিজি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসা বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। 

সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। 

এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, তীব্র জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তাঁর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌‘পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে এখন বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

1

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

2

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

3

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

4

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

5

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

6

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

7

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

8

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

9

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

10

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

11

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

12

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

13

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

14

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

15

বিজয় দিবসে বীর-শহীদদের গভীর শ্রদ্ধা জামায়াত আমীরের

16

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

17

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

18

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

19

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

20
সর্বশেষ সব খবর