Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : ডিসি সারওয়ার

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : ডিসি সারওয়ার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, গুরুত্বপূর্ণ কোনো স্থানে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কঠোর বার্তা দেন।

ডিসি সারওয়ার আলম বলেন, "অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।" তিনি আরও যোগ করেন, রাস্তায় যাতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা না হয়, সেদিকে নজর দিতে হবে এবং অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।

তিনি বলেন, "আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এই সৌন্দর্য আমরাই উপভোগ করব, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা অভিযোগের বিষয়ে ডিসি সারওয়ার বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একেবারেই কম, মাত্র দুজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে।" তিনি আশ্বাস দেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের সেবা পায়।

এর আগে, এদিন দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর মো. সারওয়ার আলম মঙ্গলবার প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলায় পরিদর্শনে যান। তার এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই পৌরশহরে এক ভিন্ন চিত্র দেখা যায়—নিত্যদিনের যানজটের এই শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে চার ঘণ্টার এই সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তোলে বলে স্থানীয়রা মনে করছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

1

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

2

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

3

নির্বাচনের মুহূর্ত হবে জাতির জন্য ঐতিহাসিক: প্রধান উপদেষ্টা

4

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

5

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

6

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

7

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

8

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

9

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

10

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

11

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

12

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

13

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

14

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

15

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

16

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

17

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

18

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

19

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

20
সর্বশেষ সব খবর