Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় তাদের আটক করা হয়।

তবে বাসদ নেতাদের দাবি, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল এবং সেখান থেকেই পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ২২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় আনা হয়েছে।

বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর বলেন, ‘আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নিচে আসেন। কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি। পরে আমাদের অফিসে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোনো কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

1

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

2

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

3

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

4

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

5

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

6

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

7

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

8

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

9

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

10

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

11

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

12

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

13

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

14

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

15

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

16

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

17

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

18

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

19

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

20
সর্বশেষ সব খবর