Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

জুলাই সনদ ও গণভোটের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভেদের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 'ফ্যাসিবাদ বিরোধী' মিত্র দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানান।

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ’ চূড়ান্তকরণ এবং গণভোটের আয়োজন ও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টা এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আসিফ নজরুল বলেন, "ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মত রয়ে গেছে।"

সভায় বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয় যে, গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট মতভেদ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদে উল্লিখিত ভিন্নমতপূর্ণ বিষয়গুলো প্রসঙ্গে জরুরিভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে।

আইন উপদেষ্টা বলেন, "এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে, সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়েছে। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।"

তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নেই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।"

এছাড়া, সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

1

ধানমন্ডি ৩২-এর সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

2

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

3

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

4

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

5

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

6

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

7

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

8

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

9

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

10

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

11

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তা

12

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

13

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

14

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

15

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

16

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

17

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

18

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

19

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

20
সর্বশেষ সব খবর