Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা ৪২ মিনিটে একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই পাশের হার্ডওয়্যার দোকানসহ কাঠপট্টি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
  
জেলার অন্যতম বৃহৎ এই বাজারটির কয়েক শত দোকানীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের কঠোর নিরাপত্তায় স্থানীয় লোকজনও আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ শুরু করেন।
 
এদিকে ঘন কুয়াশার কারণে পাশের শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। পরে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ও টঙ্গীবাড়ি ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 
অগ্নিকাণ্ডে ৭টি টিনশেড দোকানে থাকা টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
 
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

1

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

2

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

3

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

4

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

5

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

6

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

7

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

8

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

9

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

10

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

11

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

12

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

13

কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার

14

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

15

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

16

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

17

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

18

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

19

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

20
সর্বশেষ সব খবর