Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হিরো আলমের গ্রেফতারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী ও মামলার বাদী রিয়া মনি। তিনি বলেন, "আমিও খবর শুনেছি। আমার সঙ্গে যে অপরাধ হয়েছে, তার বিচার চাই। আমি বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে।"

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আজ গ্রেফতার করা হলো।

রাজধানীর হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন রিয়া মনি। এই মামলায় আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে, যার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, "আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করছিলেন। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। আদালত শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।"

মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। হিরো আলম তার স্ত্রীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ২১ জুন মীমাংসার জন্য হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পরিবারকে ডাকা হয়। অভিযোগ অনুযায়ী, সেই সময় হিরো আলম ও তার সহযোগীরা রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং পরে বাদীর বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এ সময় বাদীর সোনার চেইনও চুরি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

1

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

2

জামাইয়ের দেওয়া অস্ত্রেই খুন হন শ্বশুর: যশোরে বিএনপি নেতা হত্

3

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

4

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

5

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

6

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

7

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

8

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

9

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ

10

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

11

নাশকতা প্রতিহত করতে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

12

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

13

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

14

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

15

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

16

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন ১৯ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

17

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

18

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

19

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

20
সর্বশেষ সব খবর