Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক স্ট্যাটাসে সম্পা প্রশ্ন করেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’

একইসঙ্গে তিনি আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না।

রাবেয়া ইসলাম সম্পা তার স্ট্যাটাসে বলেন, ‘বিচার অবশ্যই হবে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না। তবে এত দেরি কেন হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। ওসমান হাদি এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একটি লাইন বলেছিলেন, ‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তাই যুক্তি বা ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু মনে রাখতে হবে আমাদের লড়াই দীর্ঘ এবং মুমিনের জীবন মানেই সংগ্রাম।’

তিনি আরও লিখেছেন, শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চকে তার প্রথম সন্তান হিসেবে দেখতেন। এই সংগঠনের সদস্যদের কোনো বেতন দেওয়া হয় না এবং তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। হাদি সব সময় সদস্যদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন।

রাবেয়া সম্পা উল্লেখ করেছেন, যারা ওসমান হাদিকে ভিডিওতে দেখেছেন বা তার কথা শুনেছেন এবং তাকে ভালোবেসে দোয়া করেছেন, তারা ভাবতে পারেন না তার ভাই-বোনদের এখন কী অবস্থার মধ্যে রয়েছে। শহীদ থাকলে হয়তো বলতেন, তার কথা বলা ঠিক আছে, কিন্তু ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

1

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

2

সাভারে পার্কিং করা বাসে আগুন

3

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

4

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

5

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

6

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

7

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

8

আজ বছরের ক্ষুদ্রতম দিন

9

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

10

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

11

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

12

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

13

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

14

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

15

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

16

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

17

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

18

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

19

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

20
সর্বশেষ সব খবর