Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

ক্রীড়া প্রতিবেদক: নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) পাঠানো ওই বার্তায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমন প্রস্তাবকে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ উল্লেখ করে তা বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেছে।

আগামী মাসেই ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শেষ মুহূর্তে ভেন্যু নিয়ে তৈরি হওয়া এই জটিলতায় বিশ্বকাপের সূচি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিসিবির বার্তা ও সরকারের অবস্থান: আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরেই মূলত এই কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ। কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‘‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে। চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না।’’ উপদেষ্টার নির্দেশনার পরই রোববার আইসিসিকে মেইল দেয় বিসিবি।

বিসিসিআইয়ের প্রতিক্রিয়া: বিসিবির চিঠির বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিসিসিআইয়ের এক দায়িত্বশীল সূত্রের বরাতে জানিয়েছে, বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের সূচি শেষ মুহূর্তে বদলে ফেলা ‘কোনোভাবেই সম্ভব নয়’।

বিসিসিআই সূত্র এনডিটিভিকে বলে, ‘‘এটা একেবারেই ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ (Logistic Nightmare)। প্রতিটি ম্যাচের সঙ্গে প্রতিপক্ষ দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং ও সম্প্রচার স্বত্বসহ অসংখ্য কারিগরি ও প্রশাসনিক বিষয় জড়িত থাকে। প্রতিদিন তিনটি করে ম্যাচ থাকায় একটি ম্যাচ স্থানান্তর করা মানে পুরো টুর্নামেন্টের ব্যবস্থাপনা ভেঙে পড়া, যা এই মুহূর্তে সামাল দেওয়া অসম্ভব।’’

পাকিস্তান রাজনৈতিক কারণে আগে থেকেই শ্রীলঙ্কায় খেলছে উল্লেখ করে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘‘পাকিস্তানের বিষয়টি অনেক আগেই নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শেষ মুহূর্তে এমন দাবি মানা কঠিন।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

1

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

2

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

3

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

4

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

5

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

6

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভ

7

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

8

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

9

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

10

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

11

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

12

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

13

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

14

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

15

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

16

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

17

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

18

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

19

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

20
সর্বশেষ সব খবর