Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে লাগা আগুনে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে-সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশানির দোকান। সবগুলো দোকানই টিনের তৈরি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম বলেন, তার দোকানে দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মোবাইল সার্ভিসিংয়ের দোকানদার তানমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস পুড়েছে। দোকানে কিছুই নেই।

স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী ও সিএনজিচালক সেকান্দর গাজী বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোকজন ছিল। তবে আগুন দেখে সব লোকজন বের হয়ে যায়। এরপর আগুন বাড়তে থাকে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে আসে। আনুমানিক ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় আগুনের সংবাদ পেয়ে সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপন হয় সোয়া ৯টার দিকে।

তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

1

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

2

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

3

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

4

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

5

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত,

6

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

7

আগুনের ধোঁয়া শাহজালালের বহির্গমন টার্মিনালে, আতঙ্কিত যাত্রীর

8

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

9

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

10

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

11

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

12

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

13

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

14

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

15

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

16

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

17

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

18

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

19

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

20
সর্বশেষ সব খবর