Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

ময়মনসিংহের ত্রিশালে শিশু মাহাদী ৩ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। দশ বছরের বিস্ময় শিশু মোহাম্মদ মাহাদী হাসান ইলমুল কুরআন আদর্শ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। দ্রুত সময়ে ৩০ পারা কুরআন হিফজ (মুখস্থ) করায় শিশুর পরিবার ও শিক্ষকরা আনন্দিত।

মোহাম্মদ মাহাদী হাসান ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ৭নং ওয়ার্ডের মোহাম্মদ রাজিব আহমেদ ও শাপলা খাতুনের দ্বিতীয় ছেলে। 

বাবার স্বপ্ন পূরণে মোহাম্মদ মাহাদী হাসানকে ইলমুল কুরআন আদর্শ মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয়। নাজরানা বিভাগে পড়ে মাত্র ৩ মাস অর্থাৎ ৯০ দিনে পবিত্র কুরআন হিফজ শেষ করেছে সে।

এ বিষয়ে শিশু মোহাম্মদ মাহাদী হাসান বলে- ‘আলহামদুলিল্লাহ’, অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।

মাহাদী হাসানের বাবা মোহাম্মদ রাজিব আহমেদ বলেন, ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি কুরআনের হাফেজ হবো; কিন্তু আমি তা হতে পারি নাই। এখন আমার ছেলে মাহাদী হাসান মাত্র ৯০ দিনে কুরআনের হাফেজ হয়েছে। সে আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদ্রাসার সব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমার ছেলেকে ইসলামের জন্য কবুল করেন।

ইলমুল কুরআন আদর্শ মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সায়েম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, শিশুটি মাত্র দুই থেকে আড়াই মাসে নাজরানা পড়ে হেফজ বিভাগে ছবক শুরু করে। মাত্র ৯০ দিনে ছবক শেষ করে কুরআনে হেফজ সম্পন্ন করে। আমি আশা করছি, মাহাদী আন্তর্জাতিকভাবে কুরআনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের মাদ্রাসা, পরিবার, দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

1

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

2

মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

3

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

4

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

5

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

6

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

7

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

8

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

9

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

10

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

11

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

12

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

13

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের নবান্ন উৎসব

14

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

15

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

16

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

17

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

18

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

19

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

20
সর্বশেষ সব খবর