Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ: আল্লাহর সন্তুষ্টি ও হাজীদের কল্যাণের লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরাঙ্গা বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মুসা হজ কাফেলা-এর আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মেরাঙ্গা বাজারে নবনির্মিত এই আঞ্চলিক অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজীদের সেবায় স্বচ্ছতা, আন্তরিকতা ও আস্থার দৃষ্টান্ত স্থাপন করেছে মুসা হজ কাফেলা। তাঁরা আরও বলেন, আগে হজ কাফেলার কার্যক্রম ছিল শহরকেন্দ্রিক; এখন আঞ্চলিক পর্যায়ে অফিস স্থাপনের ফলে গ্রামীণ এলাকায়ও সহজে হজ ও ওমরাহ সংক্রান্ত পরামর্শ, নিবন্ধন এবং সেবা পাওয়া যাবে।

মুসা হজ কাফেলার পরিচালক এম. এ. হুজাইফাহ ভিডিও বার্তায় বলেন, “আমাদের লক্ষ্য হাজীদের সেবা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে কেউ কষ্ট না পায় বরং সহজে আল্লাহর ঘরে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন।”

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও হাজীদের নিরাপদ যাত্রা এবং হজ্ব কবুলের জন্য মোনাজাত করেন।

দোয়া মাহফিল শেষে অতিথিরা নবনির্মিত অফিস ভবন পরিদর্শন করেন এবং হাজীদের সেবায় মুসা হজ কাফেলার এই উদ্যোগকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

1

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

2

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

3

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

4

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

5

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

6

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

7

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

8

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলিতে নিহত ৪

9

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

10

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

11

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

12

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

13

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

14

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

15

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

16

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

17

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

18

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

19

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

20
সর্বশেষ সব খবর