Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সোমেশ্বর নদীর ওপর নিজ উদ্যোগ ও অর্থায়নে প্রায় ৮০০ মিটার লম্বা কাঠের সেতু নির্মাণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার নদী পারাপারের কোনো স্থায়ী সেতু না থাকায় বহুদিন ধরেই সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলযোগ্য এই বাঁশ-কাঠের সেতুটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেতুটির মাধ্যমে যানবাহন পারাপারে সামান্য টোল নেওয়া হবে বলে জানানো হয়। ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দেন, টোল থেকে অর্জিত সব অর্থ স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

1

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

2

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

3

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

4

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

5

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

6

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

7

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

8

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

9

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

10

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

11

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

12

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

13

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

14

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা ন

15

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

16

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

17

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

18

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

19

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

20
সর্বশেষ সব খবর