Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিবিরকর্মী নিহত

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিবিরকর্মী নিহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মো. রাফিউল করিম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল করিম শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং তিনি ইসলামী ছাত্রশিবিরের সাথী পর্যায়ের নেতা ছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আর এই মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল করিম। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই শিবির নেতা।

ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের সাথী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি। ঘাতক বাসটিকে চিহিৃত করে চালক-হেলপারকে আটক করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

নিহত রাফিউল শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়ে (জিপিএ-৫) পেয়ে উর্ত্তীণ হন। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। 

শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

1

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

2

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

3

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

4

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

5

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

6

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

7

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

8

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

9

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

10

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

11

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

12

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

13

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

14

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

15

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

16

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

17

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

18

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

19

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

20
সর্বশেষ সব খবর