Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় দিনব্যাপী 'জননী' প্রকল্পের উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং মাতৃমৃত্যু হ্রাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) উপজেলা পরিষদ হলরুমে এই সভা আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এমএনএইচ (মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য) খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল (এইচআর) নিয়োগ, স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ যেমন—মেডিসিন, ডেলিভারি বেড ইত্যাদি সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে ধাত্রীদের তালিকা প্রস্তুত করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, 'জননী' প্রকল্পটি KOICA-এর আর্থিক সহায়তায়, সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মা ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা এবং মাতৃমৃত্যু কমানোর লক্ষ্যে রংপুর ও লালমনিরহাট জেলার মোট ১৩টি উপজেলায় কাজ করছে।

সভায় পীরগাছা থানার অফিসার ইনচার্জ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব, তথ্য, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, এফপিআই এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জননী প্রকল্পের পক্ষ থেকে সভায় অংশ নেন জেলা সমন্বয়কারী মো. মাঈনুদ্দীন ভুঁইয়া, পীরগাছা উপজেলা অফিসার মো. মিজানুর রহমান (ওসিবি), দয়াল কর্মকার (ওজিআরসিএম) প্রমুখ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

1

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

2

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

3

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

4

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

5

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

6

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

7

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

8

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

9

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

10

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

11

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

12

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

13

পাকা চুল কি সত্যিই ক্যানসারের ঝুঁকি কমায়?

14

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

15

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

16

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

17

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

18

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

19

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

20
সর্বশেষ সব খবর