Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

মিজানুর রহমান ,কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন পিতা সাহেব আলী। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়ের হোসেন (১৯)-এর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, ১০ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিবাদ বাড়িতে তোলপাড় সৃষ্টি করে। পরিবারের কাছ থেকে জানা যায়, পিতা সাহেব আলী ছেলের কাছে টাকা চাওয়ায় বিরোধ গড়ে ওঠে। একপর্যায়ে জুবায়ের হোসেন তার পিতাকে মারাত্মকভাবে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সাহেব আলী একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যুর খবরে পুরো গ্রামে দুঃখের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী মডেল থানার ওসি মাহবুর রহমান এই ঘটনার বিষয়ে জানান, “ঘটনার তথ্য আমাদের কাছে সততা পাওয়া গেছে। আমরা পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবারের অভিযোগে বলা হয়েছে, পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেনি। তবে পুলিশের অভিযান ও প্রস্তুতি নিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।
স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসী আশা করছেন, দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

1

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

2

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

3

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

4

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

5

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

6

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

7

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

8

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

9

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

10

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

11

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

12

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

13

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

14

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

15

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

16

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

17

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

18

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

19

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

20
সর্বশেষ সব খবর