Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেটে  ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘সাদা পাথর’ কাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সহ-সভাপতি সাহাব উদ্দিনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। প্রায় সাড়ে চার মাস পর তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র প্রাথমিক সদস্য হিসেবে দলে সক্রিয় হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনার সকল পদ স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধু দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।” 

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর ভোলাগঞ্জ কোয়ারি ও পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনায় সাহাব উদ্দিনের নাম আলোচনায় আসে। চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে গত ১১ আগস্ট তাঁর দলীয় পদ স্থগিত ও পরে বহিষ্কার করা হয়। ১৩ সেপ্টেম্বর র্যাব-৯ তাঁকে সিলেট নগরী থেকে গ্রেপ্তার করে এবং তিনি দীর্ঘ সময় কারাবাস করেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন।

উল্লেখ্য, সাহাব উদ্দিনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবরকেও শোকজ করেছিল জেলা বিএনপি। বর্তমানে স্বপদে না ফিরলেও দলে তাঁর ফিরে আসাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

1

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

2

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

3

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

4

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

5

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

6

বিয়ের পরেও পড়া-লেখা: মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেলো ঠাকুরগা

7

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

8

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

9

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

10

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

11

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

12

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

13

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

14

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

15

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

16

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

17

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

18

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

19

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

20
সর্বশেষ সব খবর