Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়াহু

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়াহু

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি আনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) দুই নেতার মধ্যে আলোচনা আয়োজিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় লেবাননে হিজবুল্লাহ ও ইরান নিয়ে ইসরায়েলের উদ্বেগও অন্তর্ভুক্ত থাকবে।

চলতি মাসের শুরুতে নেতানিয়াহু জানান, ট্রাম্প তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় ওয়াশিংটন চাইছে, ফিলিস্তিনি উপত্যকায় অন্তর্বর্তী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ এগিয়ে নিতে।

ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠক করতে পারেন। তবে হোয়াইট হাউজ এখনও বিস্তারিত নিশ্চিত করেনি। বৈঠক নিয়ে জানতে চাওয়া হলেও হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের মার-এ-লাগো বিচ ক্লাবে আতিথেয়তা গ্রহণ করতে পারেন নেতানিয়াহু। এর আগে ২২ ডিসেম্বর তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ, ইরান ও লেবানন ইস্যু উঠে আসবে।

ওয়াশিংটন এই তিনটি ফ্রন্টেই যুদ্ধবিরতি মধ্যস্থতা করেছিল। তবে যুদ্ধের ফলে প্রতিপক্ষরা প্রাথমিকভাবে দুর্বল হলে পড়লেও তাদের পুনরায় শক্তি সঞ্চয় নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন।

অক্টোবরে ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার, হামাসের অস্ত্র সমর্পণ এবং উপত্যকায় হামাসের শাসনক্ষমতা পরিত্যাগের কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে বলেন, ট্রাম্পের পরিকল্পনায় প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসন—‘বোর্ড অব পিস’ ও ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি সংস্থা—শিগগিরই গঠিত হোক, যেন ১৭ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের আগে গাজা পরিচালনা করা যায়।

তবে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে চুক্তির বড় ধরনের লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং পরবর্তী ধাপের আরও কঠিন পদক্ষেপগুলো গ্রহণে তারা এখনও ঐকমত্যে আসেনি।

হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং শেষ ইসরায়েলি জিম্মির মরদেহও ফেরত দেয়নি। এদিকে ইসরায়েলি সেনারা উপত্যকার প্রায় অর্ধেক এলাকায় অবস্থান বজায় রাখায় হামাস আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে।

ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, হামাস শান্তিপূর্ণভাবে নিরস্ত্র না হলে আবার সামরিক অভিযান শুরু করা হবে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

1

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

2

শুধু ধর্মীয় আবেগ নয়, ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতি

3

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

4

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

5

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

6

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

7

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

8

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

9

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

10

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

11

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

12

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

13

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

14

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

15

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

16

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

17

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

18

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

19

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

20
সর্বশেষ সব খবর