Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইংরেজি নববর্ষের কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কিশোরগঞ্জ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে  চারাগাছ রোপণের মধ্য দিয়ে ২০২৬ সালের নতুন পথচলা শুরু করেন সংগঠনটির একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

বিডি ক্লিন কিশোরগঞ্জের সদস্যরা জানান, কেবল উৎসব বা লোকদেখানো কর্মসূচি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতেই বছরের প্রথম দিনে তাঁরা গাছ লাগানোর এই উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ওষুধি—বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। 

কর্মসূচিতে উপস্থিত বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা শপথ নেন যে, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যাও করবেন তাঁরা। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সচেতন নাগরিক সমাজ। তরুণদের এমন ইতিবাচক কর্মকাণ্ড অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এলাকাবাসী।

উল্লেখ্য, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই মূলমন্ত্র নিয়ে বিডি ক্লিন সারা দেশের মতো কিশোরগঞ্জেও দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। নতুন বছরে তাঁদের এই কাজের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

1

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, ২ মাসের মধ্যে নির্বা

2

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

3

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

4

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

5

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

6

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

7

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

8

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

9

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

10

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

11

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

12

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

13

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

14

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

15

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

16

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

17

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

18

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

19

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

20
সর্বশেষ সব খবর