Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর সড়কে হাজার হাজার নেতাকর্মী রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। নানা ধরনের ব্যানার ও পোস্টার হাতে তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন। তাদের শৃঙ্খলায় রাখতে হিমসিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরে প্রবেশের দুই গেট—গোলচত্বর ও বেবিচক সদর দফতরের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। এই দুই গেটের রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তাদের হাতে নানা ধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন রয়েছে। স্লোগানে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। বিশেষ করে উত্তরা এলাকার বিএনপি নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন।

রাস্তাটি ফাঁকা রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশও তৎপর রয়েছেন।

এদিকে, তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বিমানবন্দরে অবতরন করে।

বিমানটি এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তারেক রহমানের জন্য চলাচলকারী নতুন বুলেটপ্রুফ গাড়ি শাহজালালে পৌঁছেছে। সঙ্গে তার বহরের অন্যান্য গাড়িও প্রস্তুত রয়েছে।

এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

1

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

2

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

3

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

4

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

5

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

6

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

7

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

8

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

9

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

10

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

11

যুব বিশ্বকাপে দল ঘোষণা করলো বাংলাদেশ

12

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

13

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

14

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

15

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

16

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

17

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

18

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

19

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

20
সর্বশেষ সব খবর