Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নিজের নাম না দেখে দল পরিবর্তন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী। তিনি বিএনপি ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সান্নিধ্যে গিয়ে দলে যোগদান করেন। বিষয়টি তিনি নিজেই মুঠোফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিসহ সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

জানা গেছে, ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন জাতীয় পার্টির এমপি প্রার্থী হিসেবে। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন এবং কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। জামালপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি দীর্ঘদিন এলাকায় জনসংযোগও করেছেন। তবে সম্প্রতি বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় তিনি এই সিদ্ধান্ত নিলেন।

দল ত্যাগের কারণ ব্যাখ্যা করে দৌলতুজ্জামান আনসারী বলেন, "গত ৫ আগস্টের পর থেকে বিএনপি তার মূল আদর্শ—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। দলের কার্যক্রমের সঙ্গে মিথ্যাচার যুক্ত হয়েছে। তাই আমি গত আট মাস ধরে দলীয় কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং মনোনয়নও চাইনি। এই পরিস্থিতিতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি।"

এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু গণমাধ্যমকে বলেন, "তিনি উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য থাকলেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তাই তার দলত্যাগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ওপর কোনো প্রভাব ফেলবে না।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

1

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

2

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

3

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

4

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

5

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

6

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

7

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

8

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

9

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

10

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

11

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

12

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখ

13

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

14

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

15

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

16

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

17

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

18

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

19

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

20
সর্বশেষ সব খবর