Deleted
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনার ওপর গুলির ঘটনাকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের অভিবাসনের সব অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন  গতকাল শুক্রবার সার্ভিসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এক্সে লিখেছেন, সব বিদেশির সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইউএসসিআইএসের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে।

তবে আবেদন যাচাই বাচাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে।

এরআগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, তার এ সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি। ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই অভিবাসনে লাগাম টানার চেষ্টা করছেন ট্রাম্প। তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।  এরসঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিলের চেষ্টা করছেন তিনি।

সূত্র: সিবিএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

1

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

2

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

3

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

4

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

5

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

6

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

7

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

8

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

9

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

10

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

11

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

12

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

13

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

14

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

15

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

16

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

17

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

18

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

19

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

20
সর্বশেষ সব খবর