Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে তার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

শায়রুল কবির খান আরও জানান, আপাতত চিকিৎসকের কঠোর নির্দেশনা অনুযায়ী বিএনপি মহাসচিবকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, অসুস্থ হওয়ার কয়েক ঘণ্টা আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন। এরপরই গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

1

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

2

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

3

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

4

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

5

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

6

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

7

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

8

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

9

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

10

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

11

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

12

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

13

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

14

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

15

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

16

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

17

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

18

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

19

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

20
সর্বশেষ সব খবর