Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত, মানতে হবে ৭ নির্দেশনা

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত, মানতে হবে ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের জন্য এখনো আশা শেষ হয়ে যায়নি। প্রাথমিক বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। আপিল করা যাবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (৩ জানুয়ারি) আপিল প্রক্রিয়ায় প্রার্থীদের করণীয় সম্পর্কে ৭টি নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আপিলের সময়সীমা: ইসি জানিয়েছে, সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল দায়ের করতে পারবেন।

মানতে হবে যে ৭ নির্দেশনা: আপিল করার ক্ষেত্রে প্রার্থীদের নিচের ৭টি নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চলতে হবে:

১. আপিল আবেদন নির্বাচন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরম্যাটে) দায়ের করতে হবে। ২. আপিল দায়েরের সময় মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ৩. আপিল আবেদনের একটি মূল কপিসহ সর্বমোট সাতটি কপি দাখিল করতে হবে। ৪. আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের জন্য নির্ধারিত বুথে জমা দিতে হবে। ৫. নির্ধারিত সময়সীমার (৫ থেকে ৯ জানুয়ারি) মধ্যেই আপিল দায়ের করতে হবে। ৬. আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। এই ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে। ৭. আপিল দায়েরকারী অথবা তার পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে যারা সংক্ষুব্ধ হয়েছেন, তারা এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

1

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

2

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

3

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

4

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

5

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

6

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

7

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

8

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

9

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

10

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

11

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

12

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

13

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

14

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

15

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

16

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

17

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

18

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

19

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

20
সর্বশেষ সব খবর