Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যক্রম ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলার সহকারী হাইকমিশন থেকেও ভিসা প্রদান বন্ধ করা হয়েছিল। ফলে বর্তমানে একমাত্র গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন ছাড়া ভারতের আর কোনো মিশন থেকে স্বাভাবিকভাবে পর্যটক ভিসা মিলছে না।

বুধবার (৭ জানুয়ারি) থেকে এই অঘোষিত সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক (বিজনেস) ও অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে।

মূলত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের জেরে ভিসা জটিলতা সৃষ্টি হয়। সেসময় বাংলাদেশে ভারতের চারটি ভিসা কেন্দ্রে ভাঙচুর ও বিক্ষোভের জেরে ভারত অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রদান বন্ধ রাখে। পরবর্তীতে কার্যক্রম চালু হলেও ভারতীয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আপাতত কেবল মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা দেওয়া হবে না। দীর্ঘ দিন ধরে চলা সেই অচলাবস্থার মধ্যেই এবার বাংলাদেশও ভারতীয়দের পর্যটক ভিসায় রাশ টানল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

1

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

2

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

3

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

4

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

5

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

6

আজও ঢাকার তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

7

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

8

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

9

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

10

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

11

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

12

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

13

দেশকে নতুন করে গড়ে তুলতে হবে: তারেক রহমান

14

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

15

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

16

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

17

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

18

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

19

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

20
সর্বশেষ সব খবর