Deleted
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও পেঁয়াজের বাজারে আগুন, ১৬০ টাকা দরে বিক্রি

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও পেঁয়াজের বাজারে আগুন, ১৬০ টাকা দরে বিক্রি

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও দেশের খুচরা বাজারে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিপ্রতি দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বাড়ছে, যা দ্রুত প্রভাব ফেলেছে খুচরা বাজারে। 

বাজারসংশ্লিষ্টরা বলছেন, মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখে দাম বাড়াচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার অজুহাত তুলে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকার কারওয়ান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাসানটেকসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এই দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে।

বেসরকারি চাকরিজীবী মো. শামীম বলেন, ‘এক কেজি পেঁয়াজের দাম ১৬০ টাকা, প্রথমে বিশ্বাসই করতে পারিনি। বাজারে নিশ্চয় কিছু হচ্ছে। সরকারকে নিয়মিত নজরদারি বাড়াতে হবে।’

ব্যবসায়ীরা বলেন, ফরিদপুর, রাজবাড়ী ও পাবনার হাটে দুই দিনের ব্যবধানে পেঁয়াজ পাইকারি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। কারওয়ান বাজারের মাতৃভাণ্ডারের মালিক সজীব শেখ বলেন, ‘হাটে ৮০ বস্তা পেঁয়াজ কেনার পরিকল্পনা ছিল, কিন্তু সরবরাহ কম থাকায় ২০ বস্তা পেয়েছি। ফলে দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।’

খুচরা বিক্রেতারা জানান, ক্রেতারা দাম শুনে হতবাক হচ্ছেন, কেউ কেউ তর্কেও জড়াচ্ছেন। তাদের দাবি, নতুন পেঁয়াজ বাজারে আসা এবং আমদানি শুরু হলে কয়েক সপ্তাহের মধ্যেই দাম কমতে পারে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সব পেঁয়াজ বিক্রি করে ফেলেছেন। ফলে এখন তাদের কাছে পেঁয়াজ নেই। এই সুযোগে অসাধু মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখে দাম বাড়াচ্ছেন। একই সঙ্গে দাম বাড়ার অজুহাত তুলে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন বলেন, প্রকৃতপক্ষে বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই। আমদানির অনুমতি দিতে সরকারকে বাধ্য করতেই সিন্ডিকেটচক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। অথচ এখনো এক লাখ টনেরও বেশি পুরোনো পেঁয়াজ আছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

1

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

2

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

3

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার বর্ণনা

4

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

5

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

6

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

7

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

8

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

9

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

10

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

11

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

12

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

13

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

14

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

15

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

16

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

17

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

18

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

19

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

20
সর্বশেষ সব খবর