Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও দেশে ভূমিকম্প

আবারও দেশে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। আকস্মিক এই কম্পনে দ্বীপের বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ করেই মাটি ও দালানকোঠা কাঁপতে শুরু করে। স্থানীয় হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ বলেন, ‘‘ফজরের নামাজের সময় হঠাৎ পুরো মসজিদ কাঁপতে থাকে। বিষয়টি উপস্থিত মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন।’’

সূত্র জানায়, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের সীমান্ত এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

1

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

2

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

3

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

4

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

5

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

6

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

7

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

8

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

9

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার দুই

10

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

11

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

12

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

13

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

14

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

15

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

16

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

17

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

18

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

19

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

20
সর্বশেষ সব খবর