Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরবে কি না, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর)। দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এদিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন।

বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বৃহস্পতিবারের কার্যতালিকায় (কজলিস্ট) রায় ঘোষণার জন্য বিষয়টি তালিকার শীর্ষে রাখা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে, গত ১১ নভেম্বর টানা ১০ দিনের শুনানি শেষে আদালত রায়ের জন্য এই দিনটি ধার্য করেছিলেন। গত আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

দীর্ঘ শুনানিতে আদালতে রিটকারীদের পক্ষে ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার এই সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আইনজ্ঞরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

1

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

2

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

3

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

4

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

5

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

6

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

7

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

8

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

9

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

10

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

11

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

12

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

13

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

14

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

15

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

16

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

17

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

18

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

19

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

20
সর্বশেষ সব খবর