Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

দীর্ঘ প্রতিক্ষা ও নানা যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সর্বশেষ বোর্ড সভায় বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রয়োজনীয় অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে।”

বিমান সূত্র জানিয়েছে, নতুন কেনা ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে:

  • ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার।

  • ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।

  • ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেলের বিমান।

কর্তৃপক্ষ মনে করছে, এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে আন্তর্জাতিক রুটে বিমানের সংযোগ বাড়ার পাশাপাশি সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

জানা গেছে, ২০২৫ সালের ২৪ নভেম্বর বোয়িং আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব পাঠায়। এরপর ২০ ডিসেম্বর সংশোধিত খসড়া চুক্তি পাঠানো হলে পরিচালনা পর্ষদ মূল্য ও শর্তাবলি পর্যালোচনা করে এতে সম্মতি দেয়। বোর্ড সভায় সদস্যরা বলেন, দেশের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ যাত্রী চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বোয়িং থেকে বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদিও ইউরোপের এয়ারবাস উড়োজাহাজ বিক্রির জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল, তবে শেষ পর্যন্ত কারিগরি ও বাণিজ্যিক দিক বিবেচনায় বোয়িংকেই বেছে নিয়েছে বিমান। সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থাপনা সম্পন্ন হলে ধাপে ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

1

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

2

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

3

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

4

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

5

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

6

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

7

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

8

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

9

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

10

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

11

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

12

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

13

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

14

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

15

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

16

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

17

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

18

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

19

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

20
সর্বশেষ সব খবর