Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়ার কথা বলেছে বিসিবি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। নতুন সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তবাদী দল বিপিএল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিসিবি দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বিসিবি।

বিসিবি বলেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সমর্থন দিয়েছেন।

ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন এবং সারা দেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া। তার দূরদর্শিতা ও উৎসাহে দেশের ক্রিকেটে সাফল্য ও অগ্রগতির পথ সুগম করেছে।
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

1

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

2

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

3

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

4

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো য

5

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

6

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

7

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

8

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

9

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

10

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

11

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

12

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

13

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

14

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

15

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

16

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

17

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

18

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

19

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

20
সর্বশেষ সব খবর