Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনের মতো এ রকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই।

ঐকমত্য কমিশনের যাত্রা শুরুর সময় কতদূর ঐকমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয়ের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঐকমত্য কমিশনে যে সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা দেখেছেন, টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল, কীভাবে তারা যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুনতে পেয়েছে শুধু না, তারা অংশ নিতে পেরেছে, মনে মনে অংশ নিয়েছে, ঘরের মধ্যে তর্ক-বিতর্ক করেছে। 

এ সনদ শুধু দেশের জন্য না পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে মনে করছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, কীভাবে ঐকমত্যে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে থাকবে।

আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। সে নির্বাচনও বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকার কথা বলেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

1

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

2

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

3

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

4

ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা

5

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

6

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

7

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

8

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

9

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

10

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

11

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

12

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

13

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

14

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

15

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

16

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

17

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

18

শেষ দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই; ইসিতে আপিল শুরু কাল

19

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

20
সর্বশেষ সব খবর