Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। দীর্ঘ ৯ মাস বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, সেই লক্ষ্য নিশ্চিত করতেই আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে রোববার (১১ জানুয়ারি) বরিশাল বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে ভিন্নমত ও দল থাকবে, তবে ভবিষ্যতে দেশ কেমন হবে—তা নির্ধারণ করবে জনগণ। বাংলাদেশের সংবিধান নিয়ে এতদিন ছেলেখেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১৭ মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশের সব মানুষের সমর্থন থাকলেও দুই-তৃতীয়াংশের জোরে তা বাতিল করা হয়েছিল। এরপর থেকে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় উচ্চকক্ষের অনুমতি লাগবে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টিকে এতদিন ‘তামাশা’ হিসেবে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় সনদে তা হতে দেওয়া হবে না। এতদিন রাজনৈতিক ফায়দা হাসিলে রাষ্ট্রপতির নামে ক্ষমার চিঠি ইস্যু হতো। এছাড়া জাতীয় সনদে সংসদে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে নিজ দলের বেইনসাফি সিদ্ধান্তের বিরুদ্ধেও দলের নেতারা কথা বলতে পারেন। অযোগ্য ব্যক্তিরা যাতে ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কোনো চেয়ারে বসতে না পারে, সেজন্য স্বাধীন নির্বাচন কমিশন ও পিএসসি বোর্ড গঠনের ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। তিনি ইমামদের উদ্দেশে বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও খুনি ও মাফিয়াদের হাতে চলে যাবে। সমাজে মানুষ আপনাদের কথা বিশ্বাস করে, তাই আপনাদের সবার উচিত মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করা। বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

1

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

2

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

3

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

4

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

5

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

6

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

7

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

8

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

9

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

10

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

11

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

12

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

13

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

14

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

15

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

16

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

17

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

18

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

19

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

20
সর্বশেষ সব খবর