Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

ওমান উপসাগরে বাংলাদেশি ক্রুসহ একটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ট্যাংকার ৬০ লাখ লিটার ‘চোরাই ডিজেল’ বহন করছিল। এছাড়া ট্যাঙ্কারের ১৮ জন ক্রু'র মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ।

বিচার বিভাগ জানায়, চলমান তদন্তের আওতায় আটক ব্যক্তিদের মধ্যে ট্যাংকারটির ক্যাপটেনও রয়েছেন। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ক্রু সদস্যদের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছে। তবে কতজন বাংলাদেশি ক্রু রয়েছেন, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বা কোন দেশের কতজন ক্রু রয়েছেন, তাও প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষের দাবি, ট্যাংকারটি একাধিক বিধি লঙ্ঘন করেছে। এর মধ্যে ছিল-থামার নির্দেশ অমান্য করা, পালিয়ে যাওয়ার চেষ্টা করা এবং নৌচলাচল ও পণ্যসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র না থাকা।

ব্যাপক ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানে জ্বালানির দাম বিশ্ববাজারে এখন সবচেয়ে কম। এ কারণে দেশটি স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে এবং সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ব্যাপক জ্বালানি চোরাচালানের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

হরমোজগান প্রদেশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স আরও বলেছে, ওমান সাগরের উপকূলের কাছ থেকে চোরাচালানের ডিজেল জ্বালানি বহনকারী তেল ট্যাংকারটিতে অভিযান চালানো হয়েছে।

জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা।

ইরানি বাহিনী নিয়মিতভাবে এমন জাহাজ আটক করে থাকে। বেশির ভাগ ক্ষেত্রে তারা দাবি করে, উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের জন্য এসব জাহাজ জব্দ করা হয়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

1

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

2

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

3

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

4

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

5

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

6

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

7

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

8

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

9

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

10

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

11

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

12

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

13

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

14

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

15

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

16

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

17

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

18

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

19

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

20
সর্বশেষ সব খবর