Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া জরুরি: জিল্লুর রহমান

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া জরুরি: জিল্লুর রহমান

ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশ একটা জটিল জাতীয় আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না হলে কবে নির্বাচন হবে? কি রকম নির্বাচন হবে? কিভাবে নির্বাচন হবে? সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠে। সংশয়ের অবকাশ তৈরি হয়।

তিনি বলেন, আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না। যদিও বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে তারা এই নির্বাচনের ব্যাপারে আশাবাদী। 

জিল্লুর রহমান বলেন, সরকারও বলছে যে কোনো পরিস্থিতি হোক না কেন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে।

নির্বাচনটা হয়ে গেলে ভালো। সে বিষয়ে আমার কোন ভিন্নমত নেই। আমিও খুশি হব যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়। কিন্তু আমার একটা সংশয় প্রশ্ন থেকেই যাবে।

কেমন নির্বাচন আমরা চাই? কেমন নির্বাচন হবে? নির্বাচনটা যদি একটা আইডিয়াল ইলেকশন হয়, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয়, বাংলাদেশের প্রতিটি জনগণ খুশি হবে।

জিল্লুর বলেন, নির্বাচনটা যদি একটা পার্ট সিলেকশন একটা সংঘাতময় নির্বাচন হয় কেউই সেটা একসেপ্ট করবেন না। সবচাইতে বড় কথা নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যাবেন তাদের জন্য সেটা স্বস্তিকর এবং সুখকর হবে না। তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে এই চ্যালেঞ্জ আরো বাড়বে।

জিল্লুর আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে আরপিও আদেশ সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় আছে। অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা আছে। যারাই ক্ষমতায় যান ক্যাবিনেটটা করবেন, যেন ইফিসিয়েন্ট হয়। কার রাজনীতিতে কতখানি ত্যাগ আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে ইফিসিয়েন্সিটা মোর ইম্পর্টেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

1

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

2

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

3

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

4

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

5

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

6

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

7

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

8

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

9

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

10

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান তা

11

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

12

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

13

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

14

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

15

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালে

16

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

17

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

18

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

19

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

20
সর্বশেষ সব খবর