Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। প্রতিদিনিই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। এর ফলে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত  গাজা উপত্যকায় কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন বলে শনিবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বর্বর এই আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইলফলক এমন এক সময়ে পার হলো যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। 

এদিকে শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

আল জাজিরাকে প্রত্যক্ষদর্শীরা জানান, আল-ফারাবি স্কুলের কাছে কয়েকজন সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। এতে জুমা এবং ফাদি তামের আবু আসি নামের দুই ভাই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করেন।

মূলত শনিবার গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ ও বিমান— তিন দিক থেকেই নতুন করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরাইলি গোলাবর্ষণ ও বোমাবর্ষণে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফফাহ এলাকায়ও শনিবার সকালে ইসরাইলি বিমান থেকে হামলা চালানো হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় রাফাহর পূর্ব দিকেও হামলা হয়। এর আগের দিন নাসের মেডিক্যাল কমপ্লেক্স জানায়, বানী সুফাইলায় ইয়েলো লাইনের বাইরে ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইল তা ৫৩৫ বার লঙ্ঘন করেছে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

1

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

2

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

3

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

4

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

5

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

6

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

7

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

8

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

9

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

10

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

11

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

12

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

13

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

14

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

15

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

16

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

17

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

18

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

19

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

20
সর্বশেষ সব খবর