Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হামাসের

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হামাসের

ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে গাজার শাসকদল হামাস এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াসহ ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিরোধিতা করেনি। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।

অবশ্য হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। 

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস জানিয়েছে, পরিকল্পনাটি গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের বিভিন্ন গোষ্ঠী মানতে রাজি নয়।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার ভেতরে আন্তর্জাতিক বাহিনীকে দায়িত্ব দেওয়া — যেমন প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা — এই বাহিনীকে নিরপেক্ষ অবস্থান থেকে সরিয়ে দেবে।

খসড়া অনুযায়ী, আইএসএফ-এর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে হামাসসহ অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা। পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা।

আর এজন্য ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র জমা দিতে হবে। এছাড়া আইএসএফ ইসরাইল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ গঠনের কথাও বলা হয়েছে। যদিও এতদিন পুলিশ বাহিনী হামাসের আওতাধীন ছিল।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ-এর কাজ হবে এলাকা সুরক্ষিত রাখা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

2

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

3

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

4

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

5

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

6

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

7

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

8

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

9

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

10

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

11

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

12

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

13

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

14

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

15

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

16

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

17

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্

18

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

19

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

20
সর্বশেষ সব খবর