Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

করাচি রুটে ফ্লাইট চালুর বিষয়ে ইকবাল হুসাইন খান বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।’

ফ্লাইটের রুট ভারতের আকাশসীমা ব্যবহার করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় উড়োজাহাজ যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, তেমনি বিমানের ফ্লাইটও ভারতীয় আকাশসীমা ব্যবহার করে চলবে।

সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের ওপর ভারতের চলমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর ঢাকা রুটে শিগগির ফ্লাইট চালুর সম্ভাবনা কম।

হাইকমিশনার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ আছে। কিন্তু সরাসরি প্রবেশাধিকার না থাকায় বাণিজ্য সীমিত। অতীতে রেলপথে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হত। কিন্তু বর্তমানে পাকিস্তানের খেজুর আঞ্চলিক বাজারে পৌঁছায় দুবাই হয়ে। সরাসরি রুট থাকলে কৃষকদের আয় বাড়বে এবং লাভজনক বাণিজ্য সম্প্রসারিত হবে।

হাইকমিশনার আরও বলেন, ভৌগোলিক সংযোগের দুর্বলতা দক্ষিণ এশিয়ার অগ্রগতির সবচেয়ে বড় বাধা। যদিও অতীতে কাফেলার পথ আফগানিস্তান, পেশোয়ার, ঢাকা হয়ে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। এককভাবে কোনো দেশ উন্নতি করতে পারে না—আঞ্চলিক সহযোগিই এগিয়ে যাওয়ার একমাত্র বাস্তব পথ।

আইএ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

1

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

2

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

3

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

4

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

5

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

6

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

7

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

8

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

9

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

10

রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাফর শরীফ

11

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

12

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

13

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

14

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

15

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

16

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

17

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

18

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

19

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

20
সর্বশেষ সব খবর