Deleted
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোট ছোট ভিডিও তৈরির কাজ অনেক দিন ধরে করলেও এখন তিনি বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ নানা প্রজেক্টেও যুক্ত হচ্ছেন।

 

তবে এই খ্যাতির মাঝেও নিজের পরিবারের প্রতি অবস্থান নিয়ে সমস্যায় পড়েছেন রিপন মিয়া। তিনি তার মা-বাবাকে গরিব হিসেবে পরিচয় দিতে চান না বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বেসরকারি টেলিভিশন ‘এটিএন নিউজ’র এক অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়।

 

রিপনের মা জানান, জনপ্রিয় হয়ে যাওয়ার পরে রিপন গরিব বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পান। তিনি বলেন, ‘পুরনো ভাঙাচোড়া বাড়ি ছেড়ে আলাদা পাকা বসতি গড়েছেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। তিনি ভরণপোষণও দেন না।’ এছাড়া রিপনের মা জানান, তার বিয়ে পরিবারিকভাবে সম্পন্ন হয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে রিপন মিয়ার ব্যাপক সমালোচনা হয়। তার অনেক ভক্তরাও তাকে কঠোর সমালোচনায় অংশ নেন।

 

এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রিপন তার মাকে জড়িয়ে কাঁদছেন। সেখানে আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি এসব কেন করলা? আমার জীবনডা শেষ করলা!’ পরবর্তীতে রিপনকেও কান্নায় ভাসতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

1

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

2

যে আসনে লড়বেন বাবর

3

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

4

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

5

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

6

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

7

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

8

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

9

আজ তারেক রহমানের জন্মদিন

10

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

11

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

12

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

13

প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির

14

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

15

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

16

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

17

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

18

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

19

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

20
সর্বশেষ সব খবর