Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। 

এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

 জামিনের তথ্য নিশ্চিত করে সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন।

পরে বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্য থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

1

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

2

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

3

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

4

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

5

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

6

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

7

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

8

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

9

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

10

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

11

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

12

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

13

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

14

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

15

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

16

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

17

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

18

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

19

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

20
সর্বশেষ সব খবর