Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটি ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে, তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।

জামায়াত আমির বলেন, এই এপোলজি (ক্ষমা প্রার্থনা) কমপক্ষে তিনবার চেয়েছি।

অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনো বলেছি। শুধু এখন নয়, ’৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। 

তিনি আরো বলেন, আমরা ভুল করি নাই বলব কিভাবে। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়।

নির্বাচন নিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোট করতে হবে।

ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

1

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

2

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

3

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

4

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

5

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

6

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

7

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা ন

8

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

9

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

10

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

11

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

12

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

13

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

14

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

15

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

16

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

17

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

18

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

19

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

20
সর্বশেষ সব খবর