Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের সরকারি কলেজগুলোকে চারটি ক্যাটাগরিতে (এ, বি, সি ও ডি) বিভাজন করেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে প্রশাসনিক প্রয়োজনেই এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়। উচ্চশিক্ষার ইতিহাসে দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজনের এটি প্রথম উদ্যোগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এর মধ্যে ছাত্রছাত্রীসংখ্যা, অনার্স বিষয়ে সংখ্যা ও শিক্ষা কার্যক্রমের পরিসর বিবেচনায় মোট ৮১টি কলেজকে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্যাটাগরি বিভাজন যেভাবে:

ক্যাটাগরিছাত্রছাত্রীর সংখ্যাঅনার্স বিষয়ের সংখ্যাপ্রতিষ্ঠানের সংখ্যা
এ৮,০০০-এর বেশি১০টির বেশি৮১টি
বি৪,৫০০ থেকে ৭,৯৯৯কমপক্ষে ৫টি৯৮টি
সি৮,০০০-এর কম৫ থেকে ৮টি৪৪৬টি
ডিশুধু উচ্চমাধ্যমিক পর্যায়প্রযোজ্য নয়১০৭টি

‘এ’ ক্যাটাগরির উল্লেখযোগ্য কলেজসমূহ:

প্রজ্ঞাপনে প্রকাশিত ৮১টি ‘এ’ ক্যাটাগরির সরকারি কলেজের তালিকায় রয়েছে—ঢাকা কলেজ (ঢাকা), চট্টগ্রাম কলেজ (চট্টগ্রাম), ইডেন মহিলা কলেজ (ঢাকা), রাজশাহী কলেজ (রাজশাহী), সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ (চট্টগ্রাম), কবি নজরুল সরকারি কলেজ (ঢাকা), সরকারি ব্রজমোহন কলেজ (বরিশাল), মুরারি চাঁদ কলেজ (সিলেট), সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (কুমিল্লা), কারমাইকেল কলেজ (রংপুর), সরকারি রাজেন্দ্র কলেজ (ফরিদপুর), সরকারি আজিজুল হক কলেজ (বগুড়া), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (ঢাকা), সরকারি সিটি কলেজ (চট্টগ্রাম), সরকারি বাঙলা কলেজ (ঢাকা), সরকারি তিতুমীর কলেজ (ঢাকা) এবং বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (ঢাকা)।

উল্লেখ্য, এর আগে কোনো জাতীয় পর্যায়ে সরকারি কলেজগুলোর এমন ক্যাটাগরিভিত্তিক শ্রেণিবিন্যাসের নজির পাওয়া যায়নি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

1

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

2

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

3

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

4

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

5

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

6

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

7

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

8

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

9

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

10

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

11

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

12

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

13

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

14

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

15

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

16

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

17

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

18

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

19

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

20
সর্বশেষ সব খবর