Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এবং জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানোর পর নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। 

পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানো হয়। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে বাসে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করে ডিবি। 

আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে ডিবি। 

ডিবি জানায়, পোস্টার লাগানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণার কাজ করছিলেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়। তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এরই মধ্যে আটক তরুণদের লাগানো পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ। পাঁচ তরুণ আটকের পরপরই একাধিক পুলিশ সদস্যকে সাঁটানো পোস্টার তুলে ফেলতে দেখা গেছে।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

1

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

2

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

3

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

4

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

5

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

6

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

7

ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

8

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

9

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

10

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

11

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

12

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

13

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

14

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

15

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

16

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

17

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

18

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

19

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

20
সর্বশেষ সব খবর