Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘর থেকে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি আরও বলেন, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি এস এম আরিফুর রহমান।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

1

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

2

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

3

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

4

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

5

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

6

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

7

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

8

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

9

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

10

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

11

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

12

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

13

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

14

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

15

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

16

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

17

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

18

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

19

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

20
সর্বশেষ সব খবর